হযরত আবুশ শা‘ছা (রা:) থেকে বর্ণিত তিনি বলেন, আসরের আযানের পর এক ব্যক্তি মসজিদ থেকে বের হয়ে গেলে হযরত আবূ হোরায়রা (রা:) বললেন: এই ব্যক্তি আবুল কাসেম অর্থাৎ রাসূলুল্লাহ (সা:) এর নাফরমানী করল। ইমাম তিরমিযী (র:) বলেন: এই বিষয়ে হযরত উসমান (রা:) থেকেও হাদিস বর্ণিত রয়েছে। হযরত আবূ হোরায়রা (রা:) বর্ণিত এই হাদিসটি হাসান ও সহীহ।সাহাবায়ে কেরাম ও তাবিঈগণ এই হাদিস অনুসারে আমল করেছেন। তারা বলেন: উযূ বা অত্যাবশাক পওয়োজনের মত কোন উযর ছাড়া আযানের পর কেউ মসজিদ থেকে বের হয়ে চলে যাবে না।
(তিরমিযী শরীফ- হাদিস নং-২০৪।)
(আমরা বেশি বেশি হাদিস পড়বো। হাদিস অনুযায়ী অপরকে হাদিসের দাওয়াত দিবো। নিজে হাদিসের আমলগুলো মেনে চলব।)

