অপরাধ বিচিত্রাঃ
১১ জুলাই ২০১৭, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ পাগলা শাখায় গ্রাহক সমাবেশের আয়োজন করা হয়। ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আলহাজ্জ হাফেজ মোঃ এনায়েত উল্লাহ্ প্রধান অতিথি হিসেবে সমাবেশের উদ্বোধন করেন। ব্যবস্থানা পরিচালক মোঃ হাবিবুর রহমান উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এস. এম. জাফর, এআইবিএল ঢাকা সেন্ট্রাল জোনের প্রধান মোঃ মনির আহমেদ, নারায়নগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, পিপিএম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহজাহান, মনিরুল আলম সেন্টু এবং মোঃ হাসান মিয়া। ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ অনুষ্ঠান পরিচালনা করেন। শাখা ব্যবস্থাপক ও ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ উল্লাহ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্যে এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আলহাজ্জ হফেজ মোঃ এনায়েত উল্লাহ্ বলেন, শরীয়াহ্ ও আধুনিক ব্যাংকিং এর সমন্বয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড সবসময় উন্নত গ্রাহক সেবার উপর গুরুত্ব দিয়ে থাকে। এ লক্ষ্যে তিনি ব্যাংকের প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে বছরের প্রতিটি দিনই নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন। তিনি বলেন, সর্বস্তরে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে দেশ ও জাতির অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। অনুষ্ঠানে বিপুল সংখ্যক গ্রাহক, শুভানুধ্যায়ী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীবৃন্দের সমাগম ঘটে।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ পাগলা শাখায় গ্রাহক সমাবেশ আয়োজিত
Advertisement
Advertisement

