আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড-এ ট্রেনিং অফ ট্রেনারস শীর্ষক প্রশিক্ষণ কোর্স শুরু

0
708

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত ‘ট্রেনিং অফ ট্রেনারস’ শীর্ষক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ৪ নভেম্বর ২০১৮ রবিবার শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কোর্সের উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ ফজলুল করিম। এসময় ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আব্দুর রহীম দুয়ারি, শরীয়াহ সুপারভাইজরি কমিটির ভাইস প্রেসিডেন্ট সচিব মোঃ আব্দুর রহীম খান, ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ মুজিবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় ব্যাংকের বিভিন্ন বিভাগে কর্মরত নির্বাহী ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

Advertisement

প্রধান অতিথির বক্তব্যে মোঃ ফজলুল করিম আধুনিক ব্যাংকিং এবং ট্রেনিং এর গুরুত্বের উপর বিশদ আলোচনা করেন। তিনি বলেন, একজন আদর্শ ব্যাংকার হিসেবে প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে সেবামূলক মনোভাব নিয়ে কাজ করতে হবে। ব্যাংকিং কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তিনি সকলস্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষিত করে তোলার বিষয়ে গুরুতারোপ করেন। এজন্য নির্বাচিত নির্বাহীদের প্রশিক্ষণের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে ব্যবস্থাপনা পরিচালক অভিজ্ঞতালব্ধ উপদেশ প্রদান করেন।
ব্যবস্থাপনা পরিচালক কোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষলব্ধ জ্ঞান সঠিকভাবে কর্মক্ষেত্রে প্রয়োগের পাশাপাশি সহকর্মীদের মধ্যে ছড়িয়ে দেয়ার উপদেশ প্রদান করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here