সাভারে যুবলীগের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0
601
কামরুল হাসানঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ঢাকা ১৯ আসন (সাভার-আশুলিয়া)।গত রবিবার বিকাল ৩:০০ ঘটিকায় সাভার থানা বাসস্ট্যান্ড সংলগ্ন মর্ডান প্লাজার সামনে হাজার হাজার যুবলীগ নেতা কর্মীদের শ্লোগানে মুখরিত হয়ে উঠে উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী। তেতুলঝড়া ইউনিয়নের  যুবলীগের সভাপতি হাজী মোহাম্মদ কাইয়ূমের নেতৃত্বের‌্যালি বের করা হয়।
অশুভ শক্তিকে প্রতিহত করে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকারের মধ্যে পালিত হয়েছে যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে দুপুর ৩টা থেকে শুরু করে ৫টা প্রযন্ত তাদের সমাবেশ মধ্যে ছিলো কেক কটা যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণি-সহ ১৫ আগস্ট নিহত শহীদদের জন্য দোয়া ও মোনাজাত করা। আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মন্জুরুল আলম রাজীব উপস্থিত থেকে যুবলীগ কর্মীদেরকে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য ডাঃএনামুর রহমান,সাভার থানা যুবলীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন খাঁন, তেঁতুলঝোড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হাজী মোহাম্মদ কাইয়ূম, বিরুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মন্ডল, সাভার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক প্রমুখ।
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here