‘আবাবিল রিস্ক-বেইজড ইন্টারনাল অডিটিং সিস্টেম’ চালু করলো আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

0
584

অভ্যন্তরীন নিরীক্ষা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে আবাবিল ব্যাংকিং সফটওয়্যারে রিস্ক-বেইজড অডিটিং সিস্টেম (আরবিআইএএস) চালু করলো আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। ১ জানুয়ারি ২০১৮ সোমবার এআইবিএল টাওয়ারের সভাকক্ষে নতুন অডিটিং সিস্টেম উদ্বোধন

Advertisement

 

করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক আলহাজ্জ আব্দুল মালেক মোল্লা। এ সময় অন্যান্যের মধ্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, মোঃ ফজলুল করিম, মুহাম্মদ মাহমুদুল হক, এস. এম. জাফর, মোঃ জুবায়ের ওয়াফা, ট্রেইনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মোঃ নুরুল ইসলাম খলিফা, মিলেনিয়াম ইনফরমেশন সল্যুশন লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাহমুদ হোসেন, পরিচালক ফখরুজ জামান ও নির্বাহী পরিচালক একেএম নাজমুজ্জামান সহ ব্যাংকের শীর্ষ নির্বাহীগণ উপস্থিত ছিলেন। আবাবিল আরবিআইএএস প্রবর্তনের ফলে ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষা কার্যক্রম সহজ, আধুনিক ও জবাবদিহিমূলকভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here