আত্মমানবতার সেবায় তারুণদের শপথ!

0
1085

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ এলাকায় আত্মমানবতার সেবায় শপথ নিলো একঝাঁক তরুণ। ২০১৫ সাল থেকে স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে এলাকার তরুণরা এই মানবসেবার কাজ শুরু করেন। এ জন্য গঠন করা হয় মানবকল্যাণ ফাউন্ডেশন নামের একটি সংগঠন। সোমবার সন্ধায় চন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয় হল রুমে উক্ত সংগঠনের সদস্যদের নিয়ে ঈদ পূনর্মিলনী ও স্বেচ্ছায় রক্তদাতাদের সংবর্ধনার আয়োজন করা হয়। সংগঠনের আহবায়ক ডা: আকমল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধাণ অতিথি ছিলেন দৈনিক জাতীয় নিশানের সম্পাদক ও দি ডেইলি অবজারভারের বেগমগঞ্জ প্রতিনিধি ইয়াকুব নবী ইমন, বিশেষ অতিথি ছিলেন চন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: ছাইদুর রহমান ও সাংবাদিক আলাউদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মানবকল্যাণ ফাউন্ডেশনের রাসেল চৌধুরী, ইমাম হোসেন, আলমগীর হোসেন, শাহজাহান, রায়হান, সাজ্জাদ হোসেন, মো: তুহিন, রাসেদ আলম, মোরশেদ আলম, সাইফুল ইসলাম, সরোয়ার উদ্দিন, সোহেব হোসেন প্রমূখ। এ সময় এলাকার স্বেচ্ছায় রক্তদাতা তারুণরা উপস্থিত হয়ে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

Advertisement

ভবিষ্যতে স্বেচ্ছায় রক্ত দিয়ে তরুণরা আত্মমানবতার সেবায় নিজেদের ব্রত রাখার শপথ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মানব সেবায় সবাইকে এগিয়ে আসেনা। আজকাল সবার মধ্যে মানবতা কাজ করেনা। যাদের মাধ্য মনুষ্যত্ব আছে তারাই মানবসেবা করে। কাউকে না কাউকে দায়ীত্ব নিতে হবে। আমাদের সবাইকে নিজ নিজ জায়গা থেকে মানব সেবার মাধ্যমে সমাজের নিপিড়িত মানুষের পাশে দাঁড়াতে হবে। তিনি উপস্থিত সকল রক্তদাতাদের ধন্যবাদ জানান এবং যে কোন প্রয়োজনে সংগঠনটির পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here