অপহরণ করে মুক্তিপন আদায় চক্রের ৫ সদস্য আটক

2

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 26174

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (26174, 'post_views_count', '0')

0

মৌলভীবাজারের কুলাউড়ায় অপহরণ করে মুক্তিপন আদায়কারী চক্রের ৫ সদস্যকে আটক করেছে কুলাউড়া থানা পুলিশ । সংবাদ সম্মেলন করে থানা পুলিশ অপহরণকারী চক্রের কৌশল বর্ণনা করে। বৃহস্পতিবার আটককৃতদের আদালতের মাধ্যমে জেলখানায় পাঠানো হয়েছে।

Advertisement

আটক অপহরণকারী চক্রের ৫ সদস্য হলো- বড়লেখা উপজেলা উত্তর বাগমারা গ্রামের আতিকুর রহমানের ছেলে মিজানুর রহমান (২৩) বর্তমানে সে কুলাউড়া পৌরসভার দক্ষিণ জয়পাশা গ্রামে বসবাসকারী, কাদিপুর ইউনিয়নের পূর্ব মনসুর গ্রামের আইয়ুব আলীর ছেলে ফয়ছল আহমদ (২৩), চাতলগাঁও গ্রামের তফুর মিয়ার ছেলে মোঃ ইমরান (২২), কুলাউড়া সদর ইউনিয়নের প্রতাবী গ্রামের ফরমুজ আলীর ছেলে আকুল মিয়া (২৪) বর্তমানে চাতলগাঁও গ্রামের বাসিন্দা, ও দক্ষিণ চাতলগাও গ্রামের আব্দুল ওয়াহিদের ছেলে (প্রাইভেটকার চালক) আলা উদ্দিন মাসুদ ওরফে মসুদ (২১)। এই চক্রটি গত মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলা সদরের বাসিন্দা ও ব্যবসায়ী জাবেদ মিয়াকে চা পাতা ব্যবসার কথা বলে কুলাউড়ায় এনে একটি প্রাইভেট কারে তুলে জিম্মি করে। গাড়িতে ব্যবসায়ী জাবেদ মিয়াকে মারপিট করে তার সাথে থাকা ৫৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। গাড়িটি কুলাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরতে থাকে। সেই সাথে ব্যবসায়ী জাবেদ মিয়ার পরিবার ও আত্মীয় স্বজনের কাছে মোবাইল ফোনে কথা বলে বিকাশে টাকা পাঠাতে বলে। এদিকে ব্যবসায়ীর পরিবার ও আত্মীয় স্বজনরা অপহরণকারীদের কথামত ২০ হাজার টাকা পাঠায়। সেই সাথে ব্যবসায়ী জাবেদ মিয়াকে বিভিন্ন স্থানে ঘোরাতে ঘোরাতে এক পর্যায়ে কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের গাজীপুর চা বাগানের নির্জন স্থানে একটি মাজারের পাশে ফেলে রেখে অপহরণকারীরা চলে যায়। খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ব্যবসায়ী জাবেদ মিয়াকে আহত অবস্থায় গাজীপুর বাজারে থেকে উদ্ধার করে নিয়ে আসে। বিকাশে পাঠানো টাকা উত্তোলনের সুত্র ধরে এবং টাকা ভাগবাটোয়ারার গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করে। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. শামীম মুসা জানান, অপহরণ ও মুক্তিপন বাবদ টাকা আদায়কারী চক্রের সাথে আরও লোকজন জড়িত রয়েছে। তাদেরকে আটকের চেষ্টা চলছে। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here