অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

0
531

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ১০টায় সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর কিসমত মার্কেটের সামনে ডিএনডি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

Advertisement

সিদ্ধিরগঞ্জ থানার এসআই রাসেল আহমেদ জানান, বুধবার সকাল ১০টায় স্থানীয়রা ডিএনডি খালে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ধারণা করা হচ্ছে অন্য কোথাও হত্যা করে লাশ এখানে ফেলে গেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। সুরতহালে লাশের শরীরে কয়েকটি আঘাতের চিহ্ন পরিলক্ষিত হয়েছে। তবে ময়নাতদন্তের পর হত্যাকান্ডের প্রকৃত কারণ জানা যাবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here