সাভারে মাদকবিক্রেতা আটক ৯০০ গ্রাম হেরোইন সহ

0
670

কামরুল হাসানঃ সাভারের আমিনবাজার এলাকা থেকে দুই মাদকবিক্রেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে প্রায় কোটি টাকা মূল্যের (৯০০ গ্রাম) হেরোইন উদ্ধার করা হয়।
বুধবার (১৯ সেপ্টেম্বর) ভোরে আমিনবাজার বরদেশী নতুন পাম্পের পাশে অভিযান চালিয়ে তাদের আটক করে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা(ডিবি)পুলিশ।

Advertisement

আটককৃত মাদকবিক্রেতারা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার মৃত মঞ্জু মিয়ার ছেলে শফিক (৩৪) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার হযরত আলীর ছেলে নবাব (৩৩)।
ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান,গোপন সূত্ররের ভিত্তিতে আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়। তাদের কাছথেকে সেই সময় ৯০০ গ্রাম হেরোইন  উদ্ধার করা হয় যা কোটি টাকা মূল্যের।তারা
দীর্ঘদিন ধরে আমিনবাজার বরদেশী এলাকায় মাদক বিক্রি করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here