বিল থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

0
1922

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বিল থেকে অজ্ঞাতনামা(৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার কায়েতপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

Advertisement

রূপগঞ্জ থানার এসআই নুরুজ্জামান জানান, শুক্রবার রাত ৮টার দিকে কায়েতপাড়া এলাকায় বিলের পানিতে একটি অজ্ঞাতনামা লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। লাশের পেটে ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে । ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ২/৩দিন আগে তাকে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্য বিলের পানিতে ফেলে যায় গেছে। আজ শনিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here