নারীর পেট থেকে বের হচ্ছে শামুকের বাচ্চা!

0
1118

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক নারীর নাভি দিয়ে পোকা বের হচ্ছে। মঙ্গলবার বিকেলে এমন খবর পেয়ে হাসপাতালের নতুন ভবনের পাঁচ তলায় মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি লিপি বেগম নামের ওই গুহবধুকে দেখতে ভিড় করেন অনেকেই।
রাজবাড়ী জেলার পাংশা থানার কসবামজার গ্রামের ২৬ বছর বয়সী দুই সন্তানের জননী এই নারীর বাবার বাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার গোবিন্দপুর গ্রামে।

Advertisement

 

কৃষিকাজ করেন তার স্বামী ওহিদুল ইসলাম ।
ওহিদুলের বড় ভাই মাসুদুর রহমান জানান, দেড় মস যাবত প্রচণ্ড পেটের ব্যাথায় ভুগছেন লিপি। তাকে পাংশা, রাজবাড়ী ও কুষ্টিয়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। তার নাভি দিয়ে দুই সপ্তাহ যাবত শামুকের বচ্চা বের হচ্ছে। এজন্য তাকে মঙ্গলবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লিপির মা রাশিদা বেগম বলেন, রোজার মাঝামাঝি থেকে আমার বড় মেয়ে লিপির পেটে ব্যাথা। টাকার অভাবে এতদিন ফরিদপুরে চিকিৎসার জন্য নিয়ে আসতে পারিনি। কিন্তু আজ ১৮ দিন হয়ে গেল নাভি দিয়ে শামুক বের হচ্ছে, পেটের ব্যাথাও কমছে না। তাই বাধ্য হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করেছি। সকালেও তার নাভি দিয়ে চারটি শামুকের বাচ্চা বের হয়েছে।
এ সময় একটি কাগজে মৃত পোকার কিছু অংশও দেখান রাশিদা বেগম। আশেপাশের রোগীরাও জানান, তারাও দেখেছেন শামুকের বাচ্চার মতো পোকা নড়াচড়া করতে। তবে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক রতন কুমার সাহা বলেন, লিপির নাভিতে ইনফেকশন হয়েছে। সেখান থেকে পোকা হয়ে গেছে। ওগুলো শামুকের বাচ্চা নয়, এক ধরনের পোকা। তার চিকিৎসা চলছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here