সোনারগাঁওয়ে লকার ভেঙ্গে ৮৫ লক্ষ টাকা লুট ৩ নিরাপত্তা কর্মীকে জিম্মি করে ডাকাতি

0
762

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় ঢাকা চট্রগ্রাম মহাসড়ক সংলগ্ন মদিনা মদিনা টাওয়ারের তিন নিরাপত্তাকর্মীকে অস্তের মুখে জিম্মি করে দুধর্ষ ডাকাতি। এ সময় ডাকাত দল নিরাপত্তাকর্মীদের হাত পা বেধে ভেতরে প্রবেশ করে নেসলে ও ইউনিলিভার বাংলাদেশ পরিবেশক কার্যালয়ের লকার ভেঙ্গে নগদ ৮৫ লক্ষ টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ২৯/৪/২০১৮ইং রবিবার গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে।

Advertisement

ডাকাত দল মার্কেটের সিড়ি দিয়ে মার্কেটের ভিতরে প্রবেশ করার সময় নিরাপত্তাকর্মীরা দেখে ফেলে তাদের বাঁধা দিলে নিরাপত্তাকর্মীদের হাত পা বেধে রেখে ইউনিলিভার বাংলাদেশ পরিবেশক কার্যালয়ের গেটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে লকার ভেঙ্গে নগদ ৭৭লাখ টাকা ও পাশ্ববর্তী নেসলে বাংলাদেশ পরিবেশক এর কার্যালয়ের গেটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নগদ ৮ লাখ টাকা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম ঘটনা স্থল পরিদর্শন করেন। জিঙ্গাসাবাদের জন্য তিন নিরাপত্তাকর্মীকে আটক করেন সোনারগাঁও থানা পুলিশ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here