সাভারে ডিবি’র অভিযানে ইয়াবা ও হেরোইনসহ গ্রেফতার ৩

0
936

কামরুল হাসান: সাভারের পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Advertisement

গতকাল (শনিবার) সন্ধ্যায়  সাভারের পৌর এলাকা জামসিং ও ডগরমোড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩০০ পুরিয়া হেরোইন, ৫৭ পিস ইয়াবা ও ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

 

আটককৃতরা হলো, সাভারের পূর্ব জামসিং এলাকার হযরত আলীর ছেলে মোঃ আল আমীন (১৯), একই এলাকার ফজলুল হকের ছেলে মোঃ জিয়া ওরফে মিলন (১৯) ও ডগরমোড়া এলাকার নাসির খানের ছেলে মোঃ সুজন খান (৩২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে  পুলিশের পৃথক দুটি দল অভিযান চালিয়ে মাদক সহ তাদের হাতেনাতে আটক করে। আটককৃত সকলেই পেশাদার মাদক ব্যবসায়ী।

এবিষয়ে ডিবি উত্তরের অফিসার ইনচার্জ এ.এফ.এম সায়েদ জানান, আটককৃত সকলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here