রাজনীতিতে উত্তরাধিকার সংস্কৃতি, আশার আলোকবর্তিকা সন্তানেরাও

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 19231

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (19231, 'post_views_count', '0')

0
বেলায়েত হোসেনঃ রাজনীতিতে উত্তরাধিকার সংস্কৃতির ঐতিহ্য অনেক দিনের। উপমহাদেশসহ পুরো বিশ্বেই চলে আসছে উত্তরাধিকারের ধারা। উত্তরাধিকার রাজনীতির উদাহরণ রয়েছে বৃহত্তর ময়মনসিংহেও। পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য ধরে রেখে রাজনীতিতে নতুন রক্তের সঞ্চালন হয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগে। বাবা’র দেখানো পথে হেঁটে সংসদ সদস্য হয়েছেন ছেলে। বাবা’র মতো সন্তানেরাও রাজনীতিতে উজ্জ্বলতা ছড়িয়েছেন। দলীয় নেতা-কর্মীদের কাছে হয়ে ওঠেছেন আশার আলোকবর্তিকা। বঙ্গবন্ধু’র আমৃত্যু ঘনিষ্ঠ সহচর ছিলেন দেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি ‘বাংলার বুলবুল’ সৈয়দ নজরুল ইসলাম। রক্ত কথা বলে, এ কারণেই হয়তো ছাত্র জীবনেই ছাত্রলীগের রাজনীতিতে নিজের ‘জাত’ চিনিয়েছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম। ওয়ান ইলেভেনে দলীয় সভাপতি শেখ হাসিনার সঙ্কটময় মুহুর্তে শিশার ঢালা প্রাচীরের মতো দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ রেখেছিলেন। কয়েক দফা ছিলেন দেশের প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে।
আপাদমস্তক সৎ এবং নিরেট ভদ্রলোক জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর) এ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে ১৯৯৬, ২০০১, ২০০৮ ও ২০১৪ সালের চারটি নির্বাচনে টানা চার বার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সাল থেকে শুরু করে আওয়ামী লীগের তিন সরকারেই তিনি মন্ত্রী একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও এই আসন থেকে আওয়ামী লীগের প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের বিপরীতে শক্তিশালী কোন প্রার্থী নেই। সামনের নির্বাচনেও তিনি দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হবেন, মন্ত্রীত্ব পাবেন এমনটিই মনে করেন দলটির নেতা-কর্মীরা। আওয়ামীলীগের বর্ষীয়াণ রাজনীতিক, ‘ভাটির শার্দুল’ আব্দুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হবার পর শুন্য হওয়া কিশোরগঞ্জ-৪ (ইটনা-অষ্টগ্রাম-মিঠামইন) আসন থেকে ২০১৩ সালের ৩ জুলাই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন তাঁর রক্তের উত্তরাধিকার রেজওয়ান আহম্মদ তৌফিক। দশম জাতীয় সংসদ নির্বাচনেও বিনা প্রতিদ্বন্দ্বীতায় তিনি সংসদ সদস্য নির্বাচিত হন বাবা’র মতোই হাওরবাসীর কাছের মানুষ সংসদ সদস্য তৌফিক। তাঁর পরিচ্ছন্ন ইমেজ রয়েছে। গণমানুষের নেতা হিসেবে তিনি এলাকায় উন্নয়ন কর্মকান্ডের নেতৃত্ব দিচ্ছেন। এ আসন থেকে আব্দুল হামিদ সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আসনটি আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তৌফিকই দলীয় প্রার্থী হবেন এটা নিশ্চিত কিশোরগঞ্জ থেকে দেশের সর্বোচ্চ আসন রাষ্ট্রপতির পদ অলংকৃত করেছিলেন শক্তিমান রাজনীতিক জিল্লুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ এ সহচর কিশোরগঞ্জ-৬ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ভাটি অঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত কুলিয়ারচর উপজেলা আর বন্দরনগরী ভৈরব নিয়ে গঠিত এ আসনটিতে বাবা জিল্লুর রহমানের স্থলাভিষিক্ত হন ছেলে নাজমুল হাসান পাপনআওয়ামী লীগের ‘দুর্গ’ হিসেবে খ্যাতি পাওয়া এ আসনটিতে টানা দু’বার সংসদ সদস্য হয়েছেন বিসিবি বস। প্রধানমন্ত্রী’র পরিবারের সঙ্গে পাপনের পরিবারের ঘনিষ্ঠতার কথা জানেন সবাই। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের টিকিটে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসন থেকে বেশ কয়েকবার সংসদ সদস্য ও একবার উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন প্রয়াত কিংবদন্তি রাজনীতিক আলতাফ হোসেন গোলন্দাজ। বাবা’র ছায়া হয়ে রাজনীতিতে উঠে এসেছেন কনিষ্ঠ সন্তান ফাহমি গোলন্দাজ বাবেলও। বাবা’র পদাঙ্ক অনুসরণ করেই কঠিন চ্যালেঞ্জের মুখে উপজেলা পরিষদ চেয়ারম্যান হয়ে সাড়া জাগিয়েছিলেন ছেলে বাবেল। দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রায় পৌনে ২ লাখ ভোট পেয়ে তিনি এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তরুণ রাজনীতিক হিসেবে আওয়ামী লীগের রাজনীতিতে ‘বাবেল ক্রেজ’ রয়েছে। ডিজিটাল ও আধুনিক মনস্কের তরুণ রাজনীতিক হিসেবেও পরিচিতি আছে তাঁর।
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here