মুচলেকা জমা দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ

0
1348

রাজধানীর হাতিরঝিলে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) ভবন ভাঙতে এক বছর সময় চাওয়ায় তাদের মুচলেকা জমা দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে মুচলেকা পেলে ভাবনটি ভাঙতে সময় দেয়ার বিষয়টি বিবেচনা করা হবে বলেও জানিয়েছেন আদালত। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

Advertisement

আদালতে বিজিএমইএ’র পক্ষে ছিলেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী ও ইমতিয়াজ মইনুল ইসলাম। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর রিট আবেদনের পক্ষে ছিলেন মনজিল মোরসেদ। আপিল বিভাগ বারবার সময় আবেদন করায় বিজিএমইএ কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। এক পর্যায়ে ভবন ভাঙতে কত সময় লাগবে, তা সুনির্দিষ্টভাবে লিখিত আনার পর এ বিষয়ে আদেশ দিবেন বলে জানান। এ সময় আদালত ভবনটি ভাঙতে কোনো পদক্ষেপ না নেওয়ায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ওপর অসন্তোষ প্রকাশ করেন। আদালত থেকে বের হয়ে আইনজীবী মনজিল মোরসেদ সাংবাদিকদের এসব তথ্য জানান।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here