বহুতল ভবনে অগ্নিকান্ড ১৩ জনের প্রানহানি

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 18906

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (18906, 'post_views_count', '0')

0

ভিয়েতনামের দক্ষিণাঞ্চলীয় বাণিজ্যিক কেন্দ্র হো চি মিন সিটিতে একটি বহুতল ভবনে আগুন লেগে ১৩ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন অনেকে।  কর্তৃপক্ষ বার্তা সংস্থা এএফপিকে জানায়, গতকাল শুক্রবার ভোরে কারিনা প্লাজা নামের বহুতল ভবনের নিচতলায় আগুন লাগে এবং তা দ্রুত ওপরের দিকের তলাগুলোতে ছড়িয়ে পড়ে।

Advertisement

হো চি মিন শহরের এক আবাসিক এলাকার পাশে গড়ে ওঠা বিশাল এই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে ১৫ থেকে ২২ তলাবিশিষ্ট বেশ কয়েকটি উঁচু ভবন রয়েছে। ছয় বছর আগে এই কমপ্লেক্স তৈরি হয়। এক কর্মকর্তা এএফপিকে বলেন, ভবনটিতে আগুন লাগার পর সেখানে থাকা লোকজন দৌড়ে ওপরের তলার দিকে যাওয়ার চেষ্টা করার সময় তাঁদের অনেকে দম বন্ধ হয়ে মারা যান। নাম প্রকাশ না করার শর্তে পার্শ্ববর্তী এলাকার ওই সরকারি কর্মকর্তা এ বার্তা সংস্থাকে বলেন, ওই ভবন থেকে ১৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ধোঁয়ায় দম বন্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়েছে। সরকারি নিউজ সাইট ভিয়েতনামপ্লাসের খবরে বলা হয়, ভবনের পার্কিং গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত। ২০১৬ সালে হ্যানয়ে এক কারাওকে বারে আগুন লেগে ১৩ জন নিহত হয়েছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here