অজ্ঞাতনামা এক তরুণীর লাশ উদ্ধার

0
591

কক্সবাজারের চকরিয়ায় একটি তামাক ক্ষেত থেকে অজ্ঞাতনামা এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। দুই হাত বাঁধা অবস্থায় পাওয়া লাশটির গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আজ বুধবার বেলা ২টার দিকে চকরিয়া কলেজের নিকটবর্তী তামাক ক্ষেত থেকে ওই লাশ উদ্ধার করা হয়। এখন পর্যন্ত লাশটির পরিচয় পাওয়া যায়নি।

Advertisement

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ‘স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান,অপারেশন অফিসার তানভির আহমেদ,এসআই মঈনউদ্দিনসহ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। মৃতের বয়স আনুমানিক ২৫ বছর। লাশটির গলায় আঘাতের চিহ্ন রয়েছে। দুই হাত রশি দিয়ে বাঁধা হয়েছিল,প্রাথমিক ভাবে মনে হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করে তাকে কেউ ফেলে গেছে। ওই তরুণীকে ধর্ষণ করা হয়েছে কিনা এখনো বলতে পারেনি তিনি। তাবে লাশ উদ্ধার করে সন্ধ্যায় কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ময়নাতদন্তের পর ডাক্তারি প্রতিবেদন পেলে ধর্ষণ করা হয়েছে কিনা জানা যাবে। একই সাথে কিভাবে তাকে হত্যা করা হয়েছে তাও জানতে পারব।’

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here