হাইকোর্টে আপিল করবে দুর্নীতি দমন কমিশন

0
650

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার সাজা বাড়াতে আগামী রোববারের মধ্যে হাইকোর্টে আপিল করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার সকালে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, আমাদের আপিল প্রস্তুত হয়েছে। আশা করছি রোববারের মধ্যে আপিল দায়ের হবে। এ মামলায় গত ৮ ফেব্রুয়ারি বিচারিক আদালত খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন।

Advertisement

তবে মামলার অপর আসামিদের ১০ বছর করে কারাদণ্ড দেন আদালত। বিশেষ জজ আদালতের ওই রায়ের পর থেকে কারাগারে রয়েছেন বিএনপি চেয়ারপার্সন। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, খালেদা জিয়া ওই মামলায় মূল অপরাধী। কিন্তু অন্য আসামিদের তুলনায় তার কম সাজা হওয়ায় দুদক সাজা বাড়াতে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে।

 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here