৬ দিন বয়সের কন্যাশিশুকে হত্যা

0
538

ফরিদপুরের নগরকান্দায় পুকুর থেকে ৬ দিন বয়সের এক কন্যাশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার কাইচাইল ইউনিয়নের ঝাঁটুরদিয়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মা হামিদা বেগম (২৩) ও দাদি ফরিদা বেগমকে (৫০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। স্থানীয়রা জানান, উপজেলার কাইচাইল ইউনিয়নের ঝাঁটুরদিয়া গ্রামের মৃত খলিল মোল্যার ছেলে জাকির মোল্যার (২৭) সঙ্গে ৪-৫ বছর আগে উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ছাগলদী গ্রামের আমজেদ শেখের মেয়ে হামিদা বেগমের (২২) আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়। জাকির মোল্যা বর্তমানে ঢাকায় গার্মেন্টসকর্মী।

Advertisement

তাদের সংসারে ফাতেমা আক্তার নামে দেড় বছর বয়সের একটি কন্যাসন্তান রয়েছে। ৫-৬ দিন আগে তাদের আরেকটি কন্যাসন্তান জন্মগ্রহণ করে। আবারও কন্যাসন্তান হওয়ায় এ নিয়ে ক্ষোভে-দুঃখে জাকির মোল্যা সন্তানকে দেখতে এখনও বাড়ি আসেনি। কন্যাসন্তান হওয়ায় হামিদার শাশুড়ি ফরিদা বেগমও অসন্তুষ্ট হন। রোববার দুপুর থেকে হঠাৎ শিশুটিকে কোথাও পাওয়া যাচ্ছিল না। প্রতিবেশীরা সোমবার ভোরে বাড়ির পাশের পুকুরে শিশুটির লাশ ভাসতে দেখে নগরকান্দা থানায় খবর দেন। সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে। নগরকান্দা থানার এসআই মাহমুদ হোসেন মোল্যা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে -শিশুটিকে হত্যা করে পানিতে ফেলে দেয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মা ও দাদিকে আটক করা হয়েছে। শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলার প্রস্ততি চলছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here