সড়ক দুর্ঘটনায় প্রান গেল ২ জনের

1
704

রাজধানীর যাত্রবাড়িতে মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দুই জন। আজ শনিবার ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতরা হলেন- রিফাত (২০) ও জাহাঙ্গীর (২২)। চিকিৎসাধীন রয়েছেন মোটরসাইকেল চালক রাব্বী (২০) ও পথচারী আনিসুর।

Advertisement

 

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, দুর্ঘটনায় হতাহতরা কলেজের শিক্ষার্থী। তারা তেজগাঁও এলাকায় থাকতেন। বন্ধুরা একত্রিত হয়ে মাওয়া ফেরিঘাট ঘুরতে যান। পরে ফেরার সময় দুর্ঘটনায় পড়েন। এতে দুইজন মারা যান।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here