চাচা নিহত হলেন ভাতিজাদের ছুরির আঘাতে

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 18351

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (18351, 'post_views_count', '0')

0

ফরিদপুরের মধুখালীতে তিন ভাতিজার ছুরির আঘাতে চাচা নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে উপজেলার রায়পুর ইউনিয়নের গদাধর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবদুল ফকির একজন কৃষক। তিনি গদাধর গ্রামেরই বাসিন্দা। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, জমি নিয়ে আবদুল ফকিরের সঙ্গে বড় ভাই রমজান ফকিরের তিন ছেলে হাফিজ ফকির, মফিজ ফকির ও রবিউল ফকিরের বিরোধ চলছিল। ভোরে ফজরের নামাজের পর ভাতিজাদের সঙ্গে কথা-কাটাকাটি হয় আবদুল ফকিরের। একপর্যায়ে তিন ভাই ছুরিকাঘাতে তাঁকে জখম করেন।

Advertisement

গুরুতর আহত আবদুল ফকিরকে এলাকাবাসী ও পরিবারের সদস্যরা প্রথমে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রায়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মোতালেব জানান, এ ঘটনার পর তিন ভাতিজা পলাতক। ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় হত্যা মামলা করার প্রস্তুতি চলছে। জড়িত ব্যক্তিদের আটক করতে অভিযান চলছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here