ধারালো দা দিয়ে স্ত্রীকে জবাই করে হত্যা

0
5747

পারিবারিক কলহের জের ধরে দুই সন্তানের জননী নাছিমা খাতুন (৩৬)কে জবাই করে হত্যা করেছে স্বামী জালাল সানা (৪৯)। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার কালিগঞ্জের রঘুনাথপুর গ্রামে। স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, রঘনাথপুর গ্রামের আব্দুর রাজ্জাক সানার পুত্র জালাল সানার সঙ্গে একই গ্রামের আনোয়ার আলী সানার মেয়ে নাছিমা খাতুন এর ১৯ বছর আগে বিয়ে হয়।

Advertisement

তাদের সংসারে দুটি কন্যা সস্তানের জন্ম হয়। বড় মেয়ে রাবেয়া খাতুন (১৭) ও ছোট মেয়ে খাদিজা খাতুন (১৪)। ২০১৬ সাল থেকে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ লেগে থাকতো। এরই জের ধরে আজ বুধবার গভীর রাতে কথা কাটাকাটির একপর্যায়ে ঘরে থাকা ধারালো দা দিয়ে স্ত্রীকে জবাই করে হত্যা করে। পুলিশ ঘাতক স্বামী জালাল উদ্দীন সানাকে গ্রেপ্তার করে এবং লাশ উদ্ধার করে ময়নাতদস্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here