কালিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক সম্রাট তোতো গ্রেফতার সহ ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধার

10
1203
মিজানুর রহমানঃ কালিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ মাদক সম্রাট তোতামিয়া গ্রেফতার।

লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান চলা কালে, অফিসার ইনচার্জের নেতৃত্বে ০৩মার্চ ভোর রাতে সীমান্ত বর্তী গোড়ল ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালিগঞ্জ উপজেলার মাদক সম্রাট তোতামিয়া (৩৫) কে ২০০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী তোতা মিয়া (৩৫), পিতা-মৃত একাব্বর হোসেন,সাং-গোড়ল,থানা-কালিগঞ্জ,জেলা-লালমনিরহাটের বিরুদ্ধে  ১৯৯০সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ (ক) ৩ (খ)ধারা মতে মামলা দায়ের করা হয়েছে।মামলা নং–০৭ তারিখ-০৩/০৩/২০১৮ইং।
অভিযানে নেত্বত্ব দেন এস,আই,নুরুল, এ,এস, আই ,আজিজুর,এ,এস,আই,সাইদ সহ সঙ্গীয় ফোর্স।কালিগঞ্জ থানা মাদক মুক্ত করতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে ।
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here