ট্রাকভর্তি ভেজাল সার জব্দ

0
630

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার ঘোনাপাড়া থেকে ট্রাকটি আটক করা হয়। এসময় আরো একটি ট্রাক পালিয়ে যায়। পুলিশ জানায়, কৃষি বিভাগ জানায়, গোপালগঞ্জের জয় বীজ ভান্ডারের ভেজাল সার তৈরির একটি কারখানা থেকে দুই ট্রাক সার খুলনায় পাচার হবে। তথ্যমতে, ঘোনাপাড়ায় ব্যারিকেড দিয়ে একটি ট্রাক আটক করতে পারলেও অপর ট্রাকটি পালিয়ে যায়।

Advertisement

পরে পুলিশ নীলারমাঠের একটি রাস্তার পাশ থেকে আরো প্রায় অর্ধ শতাধিক বস্তা ভেজাল সার জব্দ করে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে শহরের পাচুরিয়া বাজারের জয় বীজ ভান্ডার থেকে বিপুল পরিমাণ নকল সার, প্যাকেট ও সার তৈরির সরঞ্জাম জব্দ করে। এতে ভ্রাম্যমাণ আদালত দোকানের কর্মচারী শওকত শিকদারকে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং জব্দকৃত নকল সার, সারের প্যাকেট এবং তৈরির সরঞ্জাম পুড়িয়ে ফেলা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here