মোঃ আবদুল আলীমঃ অপরাধ বিচিত্রার ওয়েবসাইটকে যুগের সাথে গতিময় করতে করনীয় বিষয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১০-০২-২০১৮ ইং তারিখে অপরাধ বিচিত্রা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সম্পাদক এস এম মোরশেদের সভাপতিত্তে এ সভায় উপস্থিত ছিলেন চিফ রিপোর্টার মোঃ আবদুল আলীম, অতিথি সেলিম রেজা, স্টাফ রিপোর্টার নাজনীন, অনু, হাসান, নোমান, হামিম, রিপোর্টর রাসেল, ফটো সংবাদিক আনোয়ার এবং আইটি ইন চার্জ আরিফ। সভায় বক্তব্যে অনেক গুরুত্বপূর্ন বিষয় উঠে আসে।
বক্তাদের কাছ থেকে জানা যায় অনলাইনে প্রথমে অভ্যন্তরীন সমস্যা মিটাতে হবে। ভাষাগত ত্রুটি দূর করে সংবাদ পাঠকদের কাছে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। প্রতি ঘন্টায় সংবাদ আপডেট করতে হবে। শিরোনাম সংক্ষেপ করে পাঠকের দৃষ্টি আকর্ষন করতে হবে ও লাইক বাড়ানোর ব্যবস্থা করতে হবে। ভিউয়ার্স সংখ্যা যত বাড়বে পরিচিতি তত বাড়বে। অনেক বক্তা বলেন, কিছু কিছু সংবাদের ভিডিও দিতে হবে অনলাইনে।

