ক্ষমতা ব্যবহার করে এতিমখানার টাকা আত্মসাত করিনি : আদালতে খালেদা জিয়া

18
1607

অপরাধ বিচিত্রা প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বলেছেন ক্ষমতা ব্যবহার করে এতিমখানার টাকা আত্মসাত করিনি ।  পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের পরেও তদন্ত কর্মকর্তা বেআইনিভাবে অনুসন্ধান করে অসত্য রিপোর্ট দিয়েছে । বিশেষ আদালতে এসব কথা বলেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া । জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে অসমাপ্ত বক্তব্যে তিন এ কথা বলেন । বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ৬ষ্ঠ দিনের মতো বিশেষ আদালতে পৌঁছে তিনি বক্তব্য দেন । বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের অসমাপ্ত বক্তব্য দেয়া এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিল ।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here