ঢাকা মহানগর উত্তর বিএনপি’র উদ্যোগে থানায় থানায় বিক্ষোভ কর্মসূচী

0
1054

আজ ৩ এপ্রিল ২০১৮ মঙ্গলবার ৩ বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিএপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর বিএনপি’র উদ্যোগে থানায় থানায় বিক্ষোভ কর্মসূচী পালিত হয়। বাড্ডা ও ভাটারা থানা বিএনপির একটি বিক্ষোভ মিছিল ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম সম্পাদক এ.জি.এম সামসুল হক, মাহ্ফুজুর রহমান চেয়ারম্যান, সহ-সাধারণ সম্পাদক তহিরুল ইসলাম তুহিন, বিএনপি নেতা হারুন রশিদ, আঃ কাদের বাবু, জাহাঙ্গীর মোল্লা, রেজাউল করিম, আঃ মান্নান মোল্লা, সিরাজউদ্দিন বাদল এর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।

Advertisement

মিছিলে থানা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মোহাম্মদপুর থানা বিএনপির একটি বিক্ষোভ মিছিল ঢাকা মহানগর উত্তর বিএনপির সহ-সভাপতি ও সাবেক কমিশনার আতিকুল ইসলাম মতিনের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন এনায়েতুল হাফিজ, জহির আহমেদ টিটু, বাবুল আহমেদ, মিজানুর রহমান ইসহাক, এড. সরোয়ার, জসিম উদ্দীন, ইরান কামাল, আলী কায়সার পিন্টু, রফিকুল ইসলাম, শাওন আহমেদ স্বপন, আহসান সহিদ সহ বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। রূপনগর থানা বিএনপির একটি বিক্ষোভ মিছিল চলন্তিকা ক্লাবের সামনে থেকে মোঃ আঃ আউয়াল, ইঞ্জিঃ মুজিবুল হক, আমজাদ হোসেন মোল্লা, মজিবুর রহমান, জালাল, নাসির, মোহাম্মদ আলী, সোয়েব খান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। কাফরুল থানা বিএনপির বিক্ষোভ মিছিল কাজীপাড়া রোকেয়া স্মরণী থেকে শুরু করে শেওড়াপাড়া বাসষ্ট্যান্ডে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম সম্পাদক আশরাফুজ্জাহান জাহান, আলমগীর হোসেন দুলাল, মাহাবুবুর রহমান মনির, সৈয়দ একরাম হোসেন, বাবুল, আনোয়ার হোসেন কাজল, এস.এম রফিকুল ইসলাম। মিছিলে থানা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দারুস সালাম, মিরপুর ও শাহআলী থানা বিএনপির একটি যৌথ বিক্ষোভ মিছিল ১০ নম্বর পপুলার এর সামনে থেকে বিএনপি নেতা এস.এ সিদ্দিক সাজুর নেতৃত্বে অনুষ্ঠিত হয়। মিছিলে মোঃ দেলোয়ার হোসেন দুলু, সাইদুর ইসলাম সাইদুল, হাজী আঃ মতিন, আবুল বাশার ভূঁইয়া, দেওয়ান মোঃ সিয়াস সহ থানা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মিছিলে অংশগ্রহণ করেন। তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও শেরেবাংলা নগর থানা বিএনপি একটি যৌথ বিক্ষোভ মিছিল বিজয় স্মরণীর পূর্ব পাশের র‌্যাংগস ভবনের সামনের রাস্তায় ঢাকা মহানরগ উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান আনোয়ারের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। মিছিলে আরও উপস্থিত ছিলেন মজিবুর রহমান কাজী, ইঞ্জিনিয়ার আরজু, আবু জাফর পাটয়ারী বাবু, শাহ আলম হাওলাদার, তোফায়েল আহমেদ, রিপন টগর, কাজী বাবু, সোহেল, জামান হোসেন, রুবেল মামুন, জুয়েল প্রমুখ। থানা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মিছিলে অংশগ্রহণ করেন। দক্ষিণখান থানা বিএনপির একটি বিক্ষোভ মিছিল থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আলী আকবর আলীর নেতৃত্বে অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আমিরুল ইসলাম বাবলু, মোঃ শাহজালাল, আমান উল্লাহ, জাহাঙ্গীর আলম, শহিদুল ইসলাম, জহির মাষ্টার, আলী হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। মিরপুর থানা বিএনপির আরেকটি বিক্ষোভ মিছিল থানা বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন আব্দুলের নেতৃত্বে মিরপুর সনি সিনেমা হলের সামনে থেকে শুরু হয়ে কিছুদূর অগ্রসর হওয়ার পর পুলিশী বাঁধায় মিছিলটি পন্ড হয়ে যায়। বিমানবন্দর থানা বিএনপির একটি বিক্ষোভ মিছিল ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ নাসির উদ্দীনের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন জুলহাস পারভেজ, আব্দুল মালেক, জালাল উদ্দীন সহ বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। খিলক্ষেত থানা বিএনপির একটি বিক্ষোভ মিছিল হাজী এস.এম ফজলুল হক ফজলুর নেতৃত্বে অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন সোহরাব হোসেন স্বপন, সি.এম আনোয়ার সহ বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উত্তরা পূর্ব থানা বিএনপির একটি বিক্ষোভ মিছিল থানা বিএনপি নেতা এস.এম মনিরের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন এস.এম হান্নান মিলন, মোঃ জাহিদ মাষ্টার, মোঃ বিল্লাল, জিয়া, প্রিন্স, মাহিদ, মাসুম, আলম, লুৎফর সহ বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও পল্লবী, উত্তরা পশ্চিম, উত্তরখান, তুরাগ, ভাষানটেক, ক্যান্টনমেন্ট, রামপুরা, বনানী, গুলশান, শাহআলী, আদাবর থানায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আজ মহানগর উত্তর বিএনপি থানায় থানায় বিক্ষোভ মিছিল কর্মসূচি সফল করায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি এম.এ কাইয়ুম এবং সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান সর্বস্তরের নেতকর্মীদেরকে প্রাণঢালা শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here