অপ্রতিরোধ্য মিরপুরের ভয়ঙ্কর আতঙ্ক এমপি আসলামুল হককে থামান

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 2700

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (2700, 'post_views_count', '0')

0

মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামীলীগের নেত্রী শেখ হাসিনা যেভাবে নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তা সত্যিই প্রশংসার দাবী রাখে। কিন্তু তিনি যাদেরকে বিশ্বাস করে নির্বাচনে মনোনয়ন দিয়ে সংসদ সদস্য বানিয়েছেন, এবং মন্ত্রীত্ব দিয়েছেন তাদের কেউ কেউ এমন জগন্য কর্মকান্ড লিপ্ত যা দেখে প্রধানমন্ত্রীর প্রশংসিত কর্মকান্ডকে ম্লান করে দেয়। এটি মাননীয় প্রধানমন্ত্রীর কোন ব্যার্থতা নয় বা দোষ নয়। বরং যাদের বিশ্বাস করেন তাদের এক প্রকার প্রধানমন্ত্রীর সাথে বিশ্বাসঘাতকতা। এ সকল লোক শুধু প্রধানমন্ত্রীর সাথে বিশ্বাসঘাতকতা করছেন তাই নয়, এ সকল এমপি এলাকার জনগনের সাথে এবং এমপি হিসাবে শপথের বরখেলাপ করে নীজের লোভলালসা চরিতার্থ করে আইনশৃঙ্খলা অমান্য করে মান সন্মান বিসর্জন দিয়ে সকল অপকর্মের মধ্যে নিজেকে বিলীন করে দিচ্ছেন। এরা আওয়ামীলীগের উপর ভর করে, প্রধানমন্ত্রীর অর্জিত শুনামকে পুজি করে সকল অপকর্ম করে নিজের আখের গোচাচ্ছেন। এ ধরনের একাধিক এমপির তালিকা এখন প্রধানমন্ত্রীর হাতে। যারা দলের ভাবমুর্তি নষ্ট করে দলকে জনগনের কাছে প্রশ্নবিদ্ধ করছেন তাদের বিষয়ে প্রধানমন্ত্রী খুবই কঠোর। এছাড়াও আওয়ামীলীগের মহাসচিব সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী প্রতিনিয়তই বলছেন জনগনের আস্থা অর্জন করতে না পারলে তাদের ব্যাপারে এবার কঠোর অবস্থান গ্রহন করা হবে। এসকল হুসিয়ারীও অনেক এমপির জনবিধ্বংসী কর্মকান্ডকে থামাতে পারছে না। তেমনি এক এমপি রাঝধানী ঢাকা মিরপুরের এমপি আসলামুল হক। কে তাকে থামাবে। এমপি হয়ে সরকারের গৃহিত কর্মকান্ডকে নিজের হীনস্বার্থে প্রকাশ্যে সরকারী জায়গা, মাজারের জায়গা, স্কুলে জায়গা, খাল দখল, চাদাবাজি, বস্তিতে আগুন দেয়া সহ এমন কোন অপকর্ম নেই যা তিনি করছেন না। তিনি এক প্রকার সাম্রাজ্যই বানিয়ে ফেলেছেন। তার সাম্রাজ্যে কেউ প্রতবাদ করার সাহস বা সামথ্য রাখেন না। আবার নিজের একটি বাহিনীও তৈরী করে ফেলেছেন। এ বাহিনী তার ইশারায় সকল কর্মকান্ড পরিচালনা বাস্তবায়ন করে থাকে। নিজের স্বার্থে সরকারের উন্নয়ন কর্মকান্ডও বাধাগ্রস্থ করার অভ্যাস দীর্ঘদিনের। কেউ যেন তাকে বাধা দেয়ার নেই। অপ্রতিরোধ্য এমপি আসলামের অবৈধ কর্মকান্ডকে প্রতিরোধ করতে না পারলে মাননীয় প্রধানমন্ত্রীর ভীষন ভেস্তে যাবে। সরকারের নীতি নীর্ধারনী মহল বিষয়টিকে আমলে নিয়ে এমপি আসলামের অনৈতিক কর্মকান্ডের বিষয়টিকে কঠোর হস্তে ব্যবস্থা গ্রহন করবেন এটিই স্থানীয় এলাকাবাসির প্রত্যাসা। মাননীয় প্রধান মন্ত্রী ইতিপুর্বেও দুর্নীতির অভিযোগ পেয়ে অনেক মন্ত্রী এমপির বিষয়ে ব্যাবস্থা নিয়েছেন এবারও হয়তো এমপি আসলামের অবৈধ কর্মকান্ডের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহন করবেন। এমপি আসলামের বাহিনী শুধু জনগনকে নির্যাতন করেছেন তাই নয় খোদ পুলিশের অনেকেই তার বাহিনীর আক্রমনে মারাত্বক গুরুতর আহত হয়েছেন। দলের অনেক নেতা কর্মিকেও তিনি হয়রানী করতে পিছপা হননি। নিজের স্বার্থের বিরুদ্ধে গেলে সে যেই হোক না কেন তার রোষানল থেকে কেউই রেহাই পায়নি। মিরপুরে দলীয় নেতাকর্মিদের জিজ্ঞাসা করলেই তার অপকর্মের ভয়াবহ চিত্র পাওয়া যাবে। বলা যায় মিরপুরের আওয়ামীলীগের বিষপোড়া আসলামুল হক। আওয়ামীলীগকে ধ্বংস করার জন্য আওয়ামীলীগের বাহিরে অন্য কোন দলের প্রয়োজন হবে না। আসলামুল হকের মত এ ধরনের দু একজন আসলামুল হকই যথেষ্ট যে দলকে বা দলের ভাবমুর্তি নষ্ট করতে পারে। আসলামুল হককে না থামাতে পারলেও আগামী নির্বাচনে মিরপুরবাসী হয়তো আওয়ামীলীগ থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। তাই সময় থাকতে দলের নীতিনির্ধারনী মহল বিষয়টি নিয়ে ভাববেন।    

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here