৮ মাস যাবত নিখোঁজ স্ত্রী, স্বামী পাগলপ্রায়

0
680

গাজীপুরের বাসন থানা মোগরখাল এলাকা থেকে মো. জসিম উদ্দিনের স্ত্রী প্রায় ৮ মাস যাবত নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে নিখোঁজ মহিলার স্বামী মো. জসিম উদ্দিন বাদী হয়ে বাসন থানায় একটি জিডি নং-২৩৬(৯)১৯ দায়ের করেছেন।জিডি সূত্রে জানা যায়, জিএমপি বাসন থানা মোগরখাল এলাকার মৃত বজলুর রহমানের পুত্র মো. জসিম উদ্দিন বায়িং হাউজে কর্মরত।

Advertisement

জসিমের স্ত্রী মোছাঃ জাহানারা আক্তার জেলী (৪৫) গত ১ জুলাই সকালে মর্নিংওয়াকের উদেশ্যে বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরে আসেনি। দীর্ঘ দু’মাস স্ত্রীকে খুঁজে না পেয়ে থানায় জিডি করেন তার স্বামী।

জানাযায়, নিখোঁজের স্বামী মো. জসিম উদ্দিন বায়িং হাউজে কর্মরত এবং তাদের এক পুত্র সন্তান রয়েছে। তাদের দাম্পত্য জীবনে তেমন কোন কলহ ছিল না। তবে পারিবারিকভাবে একটু মনোমালিন্য হয়েছিল। এরপর গত ১ জুলাই মর্নিংওয়াকের উদেশ্যে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার মোবাইল নাম্বারটি বন্ধ রয়েছে। নিখোঁজের স্বামী তার স্ত্রীকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে পাগলপ্রায় হয়ে পড়েছেন। নিখোঁজের বর্ণনা- জাহানার আক্তার জেলি (৪৫), উচ্চতা- ৫ ফুট, গায়েঁর রং- ফর্সা, মুখমন্ডল গোলাকার এবং তার পরণে ছেলোয়ার কামিজ ছিল।

নিখোঁজের স্বামী মো. জসিম উদ্দিন বলেন, আমি সাম্ভাব্য সবস্থানে খুঁজে অতঃপর থানায় জিডি করেছি, এখনও তাকে খুঁজে ফিরছি। নিখোঁজের স্বামী আরও বলেন, যদি কোন স্বহৃদয়বান ব্যক্তি আমার স্ত্রীর খোঁজ পেয়ে থাকেন তবে আমার মোবাইল নং-০১৯২৫৭৭২৯৯৯ অথবা ০১৯৪৫৪৫৪১১৬ তে জানানোর জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাই।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here