৭১ হাজার ২০০ ইয়াবা বড়ি উদ্ধার

0
664

কাভার্ডভ্যানের গোপন কুটরী ও এস আলম পরিবহণের একটি বাস থেকে ৭১ হাজার ২০০ ইয়াবা বড়ি উদ্ধার করেছে র‌্যাব ও পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে দুই যানবাহনের দুই চালকসহ চার জনকে।

Advertisement

সোমবার ভোর রাতে চট্টগ্রামের কর্ণফুলী থানার কলেজ বাজারের সামনে থেকে এস আলম পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে ২১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব। এসময় বাসচালক অহিদুল আলম ও তার সহকারী মোশারফ আলীকেও গ্রেপ্তার করা হয়। রোববার দিনগত গভীর রাতে চট্টগ্রাম মহানগরীর মেরিনার্স রোডে পুরাতন ফিশারীঘাট এলাকায় তল্লাশি চালিয়ে কাভ্যার্ডভ্যানের গোপন কুটরী থেকে ৫০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। এ সময় কাভার্ডভ্যান চালক সুমন দাশ (৩১) ও মো. মোরশেদ (২৩)কে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক মিমতানুর রহমান জানান, কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখী এস আলম পরিবহণ সার্ভিসের একটি বাস চট্টগ্রামের কর্ণফুলী থানার কলেজ বাজার এলাকায় থামানো হয়। পরে সেটিতে তল্লাশি করে চালকের সিটের পেছনে টুল বক্সের ভেতর বিশেষ কৌশলে রাখা ২১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এই ঘটনায় কর্ণফুলী থানায় মামলা দায়ের করা হয়েছে। নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. কামরুজ্জামান জানান, টেকনাফ ছেড়ে আসা একটি কাভার্ডভ্যানকে নগরীর মেরিনার্স রোডে পুরাতন ফিশারীঘাট এলাকায় আটক করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here