দিনাজপুর জেলার হাকিমপুর থানার পুলিশ মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা কালে ৬শ পিস ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
হাকিম্পুর থানার অফিসার ইন চার্জ মোঃ আনোয়ার হোসেন জানান, এস আই মোঃ রাকিব হোসেন এর নেতৃত্বে টহলদল বোয়ালদাড় মুখরিয়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ মমিনুল ইসলাম (৩০) পিতা- মৃত আঃ মাজেদ ও মোঃ মাসুদ রানা (২৮) পিতা- মোঃ আঃ ওয়াহেদ উভয় সাং- বিশাপাড়া থানা- হাকিমপুর জেলা- দিনাজপুরকে ৬শ পিস ইয়াবা ট্যাবলেট ও মটর সাইকেলসহ আটক করা হয়েছে। যার মূল্য-এক লক্ষ বিশ হাজার টাকা। আসামী দের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ (১) এর ৯(খ) ধারায় মামলা দায়ের পুর্বক জেল হাজতে প্রেরন করা হয়েছে।

