৬শ’ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

0
572

চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা এলাকার বারইয়ারহাট বাসস্ট্যান্ড ও থানার সাইনবোর্ডের সামনে থেকে ৬শ’ পিস ইয়াবাসহ দুই পাচারকরীকে আটক করা হয়েছে। সোমবার বিকেল ৫টা ও সন্ধ্যা ৬টায় তাদের আটক করা হয়।

Advertisement

আটককৃতরা হলো কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার নীলা নয়াপাড়া এলাকার আলী আহমদের পুত্র মো: ফারুক (২৫) ও সাতকানিয়া উপজেলার নয়া পাড়া এলাকার আমির হামজার পুত্র খোরশেদ আলম (২৫)। জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার আবেদ আলী জানান, সোমবার বিকেল ৫টায় বারইয়ারহাট বাসস্ট্যান্ডের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী সড়ক থেকে ফারুককে আটক করা হয়। তার পরিহিত প্যান্টের বাম পকেট থেকে ৫শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই বিষয়ে জোরারগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে দায়ের করা হয়েছে। একইদিন সন্ধ্যা ৬টার সময় জোরারগঞ্জ থানার সাইন বোর্ডের সামনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী রাস্তা থেকে খোরশেদকে গ্রেফতার করা হয়। তার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে ১শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই বিষয়ে জোরারগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে আরেকটি মামলা দায়ের করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here