৬শ ক্যান বিয়ারসহ গ্রেফতার ফুটবলার মো কাশেম

7
1077

১৪ হাজার পিস ইয়াবাসহ প্রিমিয়ার লীগের নারী ক্রিকেটার নাজনীন খানম মুক্তা গ্রেফতারের রেশ কাটতে না কাটতেই এবার নারায়ণগঞ্জে ৬শ’ ক্যান বিয়ারসহ গ্রেফতার হয়েছে প্রিমিয়ার লীগ খেলা ফুটবলার মো কাশেম (৩২)। মঙ্গলবার ভোরে ফতুল্লার ইসদাইর অক্টো অফিস এলাকায় কাশেমের বাড়িতে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ বিয়ারসহ তাকে গ্রেফতার করে।

Advertisement

গ্রেফতার কাশেম অক্টো অফিস এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। কাশেম আরামবাগের হয়ে প্রিমিয়ার লীগ খেলছিলেন। নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক হুমায়ূন বলেন, সম্প্রতি পুলিশ জানতে পারে যে, ফুটবলার কাশেম শহর ও আশপাশের এলাকায় পাইকারি দরে বিয়ার বিক্রি করছেন। পরে মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে বিয়ারসহ গ্রেফতার করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here