৫ ব্যবসায়ীকে ২০হাজার টাকা জরিমানা

0
485

নকল বিদেশী কসমেটিক্স বিক্রি, বাটখারার ওজনে কারচুপি ও দোকানে মূল্য তালিকা না থাকায় গোপালগঞ্জের কাশিয়ানীতে ৫ব্যবসায়ীকে ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement

 

২৫ এপ্রিল বৃহস্পতিবার জেলার কাশিয়ানী উপজেলা সদর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গোপালগঞ্জ-এর সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে পরিচালিত বাজার তদারকি কালে মিতালি কসমেটিক্সসহ ৫টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। মিতালি কসমেটিক্স-এর দোকানে অভিযানকালে তাদের স্টোর রুমে বিপুল পরিমাণ বিদেশি আমদানিকারক সিল বিহীন দুলহান, ভ্যাসমল, শ্যাম্পু পাওয়া যায়। এসব ভেজাল পন্যগুলো ধ্বংস করা হয় এবং প্রতিষ্ঠানের মালিককে ১০হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া এই অভিযান কালে মাছ বাজারে বাটখারাতে ওজনে কম দেওয়ায় ২ ব্যবসায়ীকে ৬হাজার ৫শ” টাকা জরিমানা করা হয় এবং দুই পোলট্রি বিক্রেতা মূল্য তালিকা না রাখার জন্য ৩হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here