৫ বছরের এক শিশুকন্যা ধর্ষণের শিকার হয়েছে

0
575

বাহুবলে ৫ বছরের এক শিশুকন্যা ধর্ষণের শিকার হয়েছে।  তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর স্থানীয় জনতা অভিযুক্ত যুবককে আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে। আজ বুধবার সকালে ওই যুবকে কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement

এর আগে মঙ্গলবার শিশুটি ধর্ষণের শিকার হয়। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, মঙ্গলবার বিকালে ললিপপ দেয়ার প্রলোভন দেখিয়ে উপজেলার মিরপুর ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামের জিতু মিয়ার পুত্র শাকিল খান একই গ্রামে ৫ বছর বয়সী শিশুকে আঁখ ক্ষেতে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে ওই যুবক। শিশুকন্যার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে যুবক শাকিল খানকে আটক করে উত্তম-মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে। খবর পেয়ে শিশুটির পিতা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। বাহুবল মডেল থানার ওসি মো. মাসুক আলী জানান, ওই যুবককে আসামী করে ধর্ষিতার পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত যুবককে জেল হাজতে পাঠানো হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here