৫৮০০ পিস ইয়াবা’সহ মাদক কারবারি আটক

0
1219

বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে নেয়ামত উল্যা (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৫৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

Advertisement

 

মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। আটককৃত নেয়ামত উল্যা চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকার বাচ্চু মিয়ার ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১১টার দিকে জমিদারহাট বাজারে অভিযান চালানো হয়। এসময় ইয়াবা বিক্রির সময় ৫৮০০ইয়াবা’সহ হাতে নাতে নেয়ামত উল্যাকে আটক করা হয়। এর আগে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর মাদক কারবারিরা পালিয়ে যায়। বেগমগঞ্জ থানার ওসি ফিরোজ আলম মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here