৫৪ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী সোহানকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

0
188

গতকাল ১৩ ফেব্রæয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ দুপুরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ১,৬২,০০০/- (এক লক্ষ বাষট্টি হাজার) টাকা মূল্যমানের ৫৪ (চুয়ান্ন) বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

Advertisement

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ সোহান হাসান (৩২), পিতা-মৃত আনিছুর রহমান, সাং-মনোহরপুর, থানা-মনিরামপুর, জেলা-যশোর বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ফেনসিডিল বহনে ব্যবহৃত ০১টি হ্যান্ড ব্যাগ, ০২টি মোবাইল ফোন ও নগদ-১,১৬০/- (এক হাজার একশত ষাট) টাকা উদ্ধার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here