৫লাখ হুন্ডির টাকাসহ একজন আটক

0
517

যশোর সীমান্ত থেকে রোববার সকালে ৫লাখ হুন্ডির টাকাসহ একজনকে আটক করেছে খুলনা বিজিবি। খুলনা ২১ বর্ডার গার্ড বাংলাদেশ জানায়, বিজিবির টহল দল বেনাপোলের অগ্রভুলোট সীমান্ত থেকে হারুনর রশীদকে আটক করে।

Advertisement

তার কাছ থেকে উদ্ধার করা হয় বাংলাদেশী নগদ ৫লাখ টাকা। সে টাকা নিয়ে ভারতে যাবার চেষ্টা করছিল। এর আগেও তার বিরুদ্ধে হুন্ডির টাকা পাচারের অভিযোগ আছে। সে শার্শা উপজেলার অগ্রভুলোট গ্রামের জামাল হোসেনের পুত্র।

 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here