৫টায় আ’লীগের সংবাদ সম্মেলন:প্রধানমন্ত্রীকে উকিল নোটিশ

0
565

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উকিল নোটিশ পাঠানোর বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছে আওয়ামী লীগ।
বুধবার বিকাল ৫টায় ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

Advertisement

আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপি চেয়ারপারসনের দেয়া উকিল নোটিশের প্রেক্ষিতে বুধবার বিকাল ৫টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
জিয়া পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে মন্তব্য করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মঙ্গলবার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে উকিল নোটিশ পাঠান খালেদা জিয়া।
এতে জিয়া পরিবারের বিরুদ্ধে দুর্নীতিসংক্রান্ত অপবাদমূলক বক্তব্য দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খালেদা জিয়ার কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করার আহ্বান জানানো হয়েছে।
খালেদা জিয়ার পক্ষে এ উকিল নোটিশ পাঠান তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here