৩ মণ গাঁজা জব্দ প‌রিত্যাক্ত এক‌টি প্রাইভেটকার থে‌কে

0
700

আশু‌লিয়ায় প‌রিত্যাক্ত এক‌টি প্রাইভেটকার থে‌কে প্রায় তিন মণ গাঁজা জব্দ করে‌ছে পু‌লিশ। ত‌বে এ ঘটনায় কাউকে আটক করা না গেলেও প্রাই‌ভেটকারটি (ঢাকা মে‌ট্রো ২০-০৪৬৭) জব্দ ক‌রে‌ছে পু‌লিশ। আশু‌লিয়া স্কুল অ্যান্ড ক‌লেজের পেছন থে‌কে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল সা‌ড়ে দশটার দি‌কে এসব গাঁজা জব্দ করা হ‌য়। পুলিশ জানায়, সোমবার রাত এগারটার দিকে কে বা কারা প্রাই‌ভেটকারটি ওই স্থানে রে‌খে যায়।

Advertisement

দীর্ঘসময় পরও গা‌ড়ি‌টি রাস্তা থে‌কে না সরা‌লে স্থানীয়রা পু‌লি‌শে খবর দেয়। প‌রে পু‌লি‌শের স‌ন্দেহ হ‌লে গা‌ড়ি‌টি পর্য‌বেক্ষণ ক‌রা হয়। সকা‌ল পর্যন্ত গা‌ড়ি‌টি কেউ না নেওয়ায় ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা ব‌লে গা‌ড়ি তল্লাশি করা হয়। প‌রে সেখান থেকে প্রায় তিন মণ গাঁজা জব্দ করা হয়। ত‌বে কে বা কারা গা‌ড়ি‌টি রে‌খে গে‌ছে তা যানা যায়‌নি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here