৩ জঙ্গি গ্রেফতার নব্য জেএমবির নেতাসহ

0
646

ঢাকার মহাখালী থেকে নব্য জেএমবির অন্যতম প্রতিষ্ঠাতাসহ তিন জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের  সদস্যরা। বুধবার রাতে মহাখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মাসুদুর রহমান

Advertisement

জানান, গ্রেফতার তিনজনের মধ্যে আবদুস সামাদ নব্য জেএমবির অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি সাংগঠনিকভাবে আরিফ মামু বা আশিক নাম ব্যবহার করতেন।
তিনি আরও জানান, অভিযানে একটি পিস্তল, গুলি ও প্রায় ২০০ ডেটোনেটর উদ্ধার করা হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলন করে অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করবে কাউন্টার টেররিজম ইউনিট।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here