৩৮/বি ও ৩৮/ডি, মায়াকানন, সবুজবাগ – এ ১০ তলা বিশিষ্ট আবাসিক এপার্টেমেন্ট নির্মানে পাইলিং এর কাজ নিম্ন মানের উপকরণ সামগ্রী দিয়ে শুরু করেছে প্রমোট বিল্ডার্স লিঃ। এলাকাবাসীর দাবী নির্মান কাজের উপকরণ সামগ্রীর মধ্যে রড, পাথর,সিলেট বালু ও নদীর সাদা বালু অত্যন্ত নিম্ন মানের ও অপরিচ্ছন্ন। বিল্ডিং কোড অনুযায়ি ময়লা যুক্ত পাথর ও বালু ভালোভাবে পরিস্কার পানি দিয়ে ধুয়ে নেত্তয়ার শর্ত থাকলেও তা মানা হচ্ছে না। ৪০ এম এম বেনামী রড দিয়ে তৈরি করা হচ্ছে পাইলিং কলাম।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, সম্পূর্ন প্রকল্পে সর্বোচ্চ ১০ জন শ্রমিক কাজ করছেন। প্রতি দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে গড়ে ২টি করে কলাম ঢালাই হচ্ছে। কিন্তু সকালে বা দুপুরে গেলেও ৬০ ফিট লম্বা কলামের রড কাঠামো তৈরি ও বাইন্ডিং এর কোন তৎপরতা চোখে পড়ে না। অপরাধ বিচিত্রার সাংবাদিক প্রকল্প এলাকায় গিয়ে ময়লাযুক্ত নদীর সাদা বালু, অপরিচ্ছন্ন সিলেট বালু, ও ময়লাযুক্ত পাথর দিয়ে কলাম ঢালাই কাজ প্রত্যক্ষ করেন এবং কিছু ছবি নিতে সক্ষম হন। ময়লাযুক্ত বালু ও পাথর পরিষ্কার করে ধোয়ার কোন ব্যবস্থা চোখে পড়ে না। প্রোজেক্ট ম্যানেজার জসিম অপরাধ বিচিত্রার সাংবাদিককে আর কোনো ছবি না তোলার জন্য সতর্ক করে দেন। ৬০ ফিট কলাম কাঠামো প্রকল্প এলাকায় নেই সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি জানান, ৬০ ফিট লম্বা কলামের রড কাঠামো তৈরি ও রড বাইন্ডিং কাজে মাত্র এক থেকে দেড় ঘন্টা সময় লাগে, কাজেই সেগুলো বানানোর তোড়জোড় করার প্রয়োজন নেই।
এলাকাবসীর দাবী ”প্রমোট বেলী হাউজ” এর নির্মান কাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাইলিং কাজেই চলছে সুভাঙ্করের ফাঁকি ও মারাত্মক রকমের গাফিলতি যা ভবিষ্যতের ৩০ ঘর মানুষের জীবনের ক্ষতির কারন হতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমূহ বিষয়টি অতিব গুরুত্ব এর সাথে বিবেচনা করে আশু ব্যবস্থা নিবেন বলে এলাকাবাসী দাবী করেন।
