৩০ ঘর আগুনে ভস্মীভূত

0
509

গাজীপুরে শীত নিবারণে খড়কুটো দিয়ে জ্বালানো আগুনে পুড়ে গেল টঙ্গী রেলওয়ে বস্তির ৩০টি ঘর। সোমবার রাত পৌনে ২টার দিকে লাগা এ আগুনে কেউ হতাহত হয়নি। টঙ্গী ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. আতিকুর রহমান বলেন, রাতে শীত নিবারণে খড়কুটো দিয়ে আগুন জ্বালান বস্তির কয়েকজন লোক।

Advertisement

অসাবধানতাবশত একটি ঝুপড়ি ঘরে আগুন লেগে তা পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বস্তির ৩০টি টিনের ঘর পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি বলে জানান স্টেশন কর্মকর্তা আতিকুর।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here