৩০৩ বোতল ফেনসিডিলসহ এক স্কুল শিক্ষক ও তার সহযোগী আটক

0
519

পিরোজপুর শহরতলীর ঝাটকাঠী এলাকা থেকে ৩০৩ বোতল ফেনসিডিলসহ এক স্কুল শিক্ষক ও তার সহযোগীকে আটক করেছে পুলিশ। রবিবার (২৯ সেপ্টেম্বর) রাতে তাদের আটক করা হয় বলে নিশ্চিত পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম বাদল।

Advertisement

আটক মশিউর রহমান শুভ সদর উপজেলার চিথলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি। তার সহযোগী সঞ্জয় কুমার বসুর বাড়ি পৌর এলাকার আলামকাঠী গ্রামে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের একটি দল রবিবার রাত ৮ টা থেকে শিক্ষক মশিউরের বাসা ঘিরে রাখে। এরপর তার বাসায় ব্যাপক তল্লাশি শুরু করে পুলিশ। পরে রাত ১১টার দিকে মশিউরের ঘরের খাটের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩০৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এসময় তার বাসার আলমারি থেকে নগদ ৪ লাখ ৯৮ হাজার ৫৩০ টাকা উদ্ধার করে।

সদর থানার ওসি নূরুল ইসলাম বাদল বলেন, “৩০৩ বোতল ফেন্সিডিলসহ এক স্কুল শিক্ষক ও তার সহযোগীকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রস্তুতি চলছে।”

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here