৩০তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার অফিসার্স কো-অপারেটিভ সোসাইটি’র এজিএম অনুষ্ঠিতঃ সভাপতি-তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক-মনিরুজ্জামান মনির

0
722

মো: শামছুন আলম: ৩০তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার অফিসার্স কো-অপারেটিভ সোসাইটি’র বার্ষিক সাধারণ সভা-২০১৯ রাজধানীর ধানমন্ডিতে রয়্যাল বাফেট রেস্টুরেন্ট এ ০৮ নভেম্বর, ২০১৯ দুপুরে অনুষ্ঠিত হয়। কো-অপারেটিভ এর সভাপতি মামুনুর রশীদ এর সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম এর সঞ্চালনায় সভায় নির্ধারিত আলোচ্য সূচী উপর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সদস্যবৃন্দ আলোচনায় অংশ নেন এবং সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেন। সভায় বার্ষিক আয়-ব্যয়ের হিসাব বিবরণী উপস্থাপিত ও গৃহীত হয় এবং বিনিয়োগের বিপুল পরিমাণ লভ্যাংশ ঘোষণা করা হয়।

Advertisement

সভায় উপস্থিত সদস্যদের ভোটে আগামী দুই বছর মেয়াদের জন্য মোঃ তরিকুল ইসলাম-কে সভাপতি ও মোঃ মনিরুজ্জামান মনির-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১০ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।  কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন-

সহ-সভাপতি – পারভীন আক্তার

কোষাধ্যক্ষ-আলিম আল রাজী

যুগ্ম-সম্পাদক- সিদ্ধার্থ শংকর বিপন

নির্বাহী সদস্যঃ

১। মামুনুর রশীদ

২। মোঃ ফারুক আহম্মদ

৩। দেলোয়ার হোসেন

৪। মোঃ আখতারুজ্জামান

৫। দেবব্রত মন্ডল

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here