৩য় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার

0
650

চাঁপাইনবাবগঞ্জে বাক প্রতিবন্ধী ৩য় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামানকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। শনিবার দুপুরে শহরের নিয়ামতনগর মহল্লায় এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত আসাদুজ্জামান চাঁপাইনবাবগঞ্জ পৌরএলাকার মসজিদপাড়া মহল্লার রেজাউল ইসলামের ছেলে। সদর মডেল থানার ওসি মো. জিয়াউর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান,

Advertisement

বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ৩য় শ্রেণির বাক প্রতিবন্ধী এক ছাত্রীকে শনিবার দুপুরে একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান বাথরুমে নিয়ে গিয়ে ছিটকিনি লাগিয়ে দেয়। এসময় স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে ছিটকিনি খুলে ওই ছাত্রীকে উদ্ধরসহ প্রধান শিক্ষক আসাদুজ্জামানকে আটকে রেখে পুলিশে খবর দেয়।

পরে সদর মডেল থানা পুলিশ আসাদুজ্জামানকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় শনিবার রাতে ওই ছাত্রীর মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here