২ হাজার কোটি টাকার মা’দক চো’রা চা’লানের মামলায় সিনেমা প্রযোজক গ্রে’প্তার

0
168

এনসিবির দাবি, ভারত থেকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে মাদক চোরাচালান চক্রের মূল হোতা জাফর সাদিক।
এনসিবির ডেপুটি ডিরেক্টর জেনারেল জ্ঞানেশ্বর সিং বলেন, জাফর সাড়ে ৩ হাজার কেজি সিউডোফেড্রিন অস্ট্রেলিয়ায়
পাঠিয়েছেন।
মূলত মেটাফেটামিন তৈরিতে সিউডোফেড্রিন ব্যবহার করা হয়। তিন বছরে আকাশপথে ও জাহাজে সিউডোফেড্রিনসহ
আরও বেশ কিছু মাদক পাচারের জাল বিস্তৃত করেছেন তিনি।
মাদক পাচারের অর্থেভারতের সিনেমা ও আবাসন খাতে কোটি কোটি টাকা বিনিয়োগ করেছেন জাফর। তামিল
ইন্ডাস্ট্রিতে চারটি সিনেমা প্রযোজনা করেছেন তিনি। এর মধ্যে একটি সিনেমা এই মাসে মুক্তির কথা রয়েছে।
সপ্তাহখানেক আগে ১৮০ কোটি রুপির সিউডোফেড্রিনসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। সেগুলো তাঁরা শ্রীলঙ্কায় পাচার
করছিলেন। এরপরই জাফরের নাম সামনে আসে। এর পর থেকে তাঁকে খুঁজছিল পুলিশ।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here