২ ছেলেসহ স্ত্রী নিহত,স্বামী হাসপাতালে

0
971

সৌদি আরবের মক্কায় এক সড়ক দুর্ঘটনায় ইতালি প্রবাসী বাংলাদেশি মা ও তাঁর দুই ছেলে নিহত হয়েছে। শুক্রবার রাতে জেদ্দা কনস্যুলেটের লেবার কাউন্সেলর আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় মক্কা থেকে মদিনা যাওয়ার সময় পাহাড়ি পথে এই সড়ক দুর্ঘটনা ঘটে। পরিবারটি ওমরা পালন করতে শনিবার ইতালি থেকে সৌদি আরব এসেছিল। ওমরা পালন শেষেই তাঁরা মদিনা যাচ্ছিলেন। নিহতরা হলেন ইতালি প্রবাসী বাংলাদেশি কামরুল ইসলাম নিলয়ের স্ত্রী তানিয়া হোসেন (৩০) এবং তাদের বড় ছেলে ইউসা হোসাইন (৮) ও আযান হোসেন (৩)। দুর্ঘটনায় কামরুল ইসলাম নিলয় এবং গাড়ির চালকও গুরুতর আহত হয়েছেন। তাদের কিং

Advertisement

 

আব্দুল আজিজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, এর মধ্যে নিলয়ের অবস্থা আশঙ্কাজনক। কামরুল ইসলাম নিলয়ের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদরের পৌর এলাকার মুন্সেপ পাড়ায়। নিহতদের লাশ মক্কার আল-হেরা ও আল-নূর হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে বলে জানিয়েছেন লেবার কাউন্সেলর আমিনুল ইসলাম। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া না গেলেও সৌদি প্রবাসী কয়েকজন বাংলাদেশি জানান, ওমরা পালন শেষে কামরুল ইসলাম নয়ন পরিবারের সদস্যদের নিয়ে মদিনা যাচ্ছিলেন। পাহাড়ি পথে প্রাইভেটকারের চাকা ফেটে তা রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতেই হতাহতের ঘটনা ঘটে

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here