মাজহারুল ইসলাম: রৌমারীতে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা মাঠ চুষে বেড়াচ্ছে। যদিও নির্বাচনের এখনও প্রায় ৪/৫ মাস দেরী আছে। বিভিন্ন বিল-বোর্ড ফেষ্টুনে ছেয়ে গেছে উপজেলা শহরের অলিগলিসহ গ্রামগঞ্জ। আওয়ামী লীগ নেতাকর্মিরা বর্ধিত সভার মাধ্যমে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় পর্যন্ত নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছে। কিন্ত বর্ধিত সভায় নেতাদের তৃণমূলের কর্মিদের প্রশ্নের জবাব দিতে হিমশিম খেতে হচ্ছে। নির্বাচনকে সামনে রেখে রৌমারীতে সাবেক এমপি, রৌমারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জাকির হোসেন, রৌমারী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম মিন্।ু রৌমারী মুক্তিযোদ্ধা কমান্ডার ও বন্দবেড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যন আব্দুল কাদের। রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম। হাজি মোরাদ লতিফ বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি। উপজেলা আওয়ামীলীগের সদস্য ও চরশৌলমারী ইউপি চেয়ারম্যান কে,এম, ফজলুল হক মন্ডল। মাসুম ইকবাল। অধ্যক্ষ ফজলুল হক মন্ডল। রাজিবপুর আওয়ামী লীগের একসময়ের কান্ডারী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক অব্দুল সবুর ফারুকী উপজেলা আওয়ামী লীগ এর ১২ বছরের সভাপতি সাবেক। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান শফিউল আলম।
এআসনে বিএনপি মনোনিত প্রাথীদের কোন তৎপরতা না থাকলেও রৌমারী উপজেলা বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্জ আজিজুর রহমান ধানের শীষ প্রর্তীকে নির্বাচন করার প্রত্যায় ব্যক্ত করেছেন। তবে রৌমারীতে বিএনপি’র নেতাকর্মি ও সাধারণ ভোটারদের সাথে ধানের শীষ মনোনয়ন প্রর্ত্যাশির কোন গনসংযোগ এবং নির্বাচনী কোন তৎপরতা দেখা যাচ্ছেনা। এমনকি তৃণমুলের নেতা কর্মি ও সাধারণ মানুষের সাথে গণসংযোগ থেকে বিচ্ছিন্ন রয়েছে। তবে জরিপে দেখাগেছে, ২৮ কুড়িগ্রাম ৪ আসনটি বিএনপি’র জন্য। দেশ স্বাধীনের পর থেকে আজ অবধি এঅঞ্চলের মানুষ ধানের শিষে কোন প্রার্থী পায়নি। তাই সরেজমিন ঘুরে দেখাগেছে মানুষ পরিবর্তন চায়। তৃণ মুলের মানুষের প্রশ্ন, কুড়িগ্রাম-৪ আসনে কি ধানের শীষ প্রর্তীক বরাদ্দ পাবেনা? এদিকে জামাতের কোন প্রর্তীক না থাকলেও মাঠ গোছাতে জোড় তৎপরতা চলিয়ে যাচ্ছে। কুড়িগ্রাম ৪-সংসদ নির্বাচনী আসনের রৌমারী,রাজিবপুর ও চিলমারী’র ৩টি উপজেলায় ১২টি ইউনিয়নে জামাতের পক্ষ্যে তোর-জোড় ভাবে মাঠ গোচাচ্ছে মোস্তাফিজুর রহমান মোস্তাক। মোস্তাক সাংবাদিককে জানান, কুড়িগ্রাম জেলায় সংসদীয় আসন ৪টি। যেহেতু জামাত-বিএনপি জোট, সে ক্ষেত্রে ১,২,৩ আসন, বিএনপি নিলে ৪নং আসনটি জামাতের পাওনা। তাই কুড়িগ্রাম ৪-আসনে আমি জামাতের পক্ষে ধানের শীষ প্রর্তীক নিয়ে নির্বাচন করতে চাই।
আপর দিকে এআসনটি সাবেক এমপি রৌমারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জাকির হোসেনের বলে দাবী করেন। তিনি বলেন, তার আমলে রৌমারীতে ব্যাপক উন্নয়ন হয়েছে। তিনি নৌকা প্রর্তীক পেলে আবার তাকে মানুষ ভোট দিবে বলে আশা করেন। রৌমারী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম মিনু আগামী সংসদ নির্বাচনে অংশ গ্রহন করবেন বলে নানা ধরনের ফেষ্ঠুন ও বিলবোর্ড দিয়ে নৌকা মার্কায় সমর্থন ও শুভেচ্ছা জানিয়েছেন এলাকাবাস।তিনি বলেন জনমানুষের সেবা করার জন্য নৌকা মার্কা প্রর্তীক নিয়ে নির্বাচন করতে চান। এদিকে আমেরিকায় সিটিজেনসিপ পেয়ে ৩০বছর বসবাসরত জিল্লুর রহমান কুড়িগ্রাম ৪ আসনে নির্বাচন করতে চান। তার আদি জন্মস্থান রৌমারী’র টাপুরচর গ্রামে। নির্বাচনের আশায় ইতোমধ্যে তার পক্ষ থেকে বর্ন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করতে দেখাযায়। হাল ছারেননি রৌমারী উপজেলা -মুক্তিযোদ্ধা কমান্ডার, একটানা ১৩ বছর ইউপি চেয়ারম্যান, বন্দবেড় ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি আলহাজ্জ আব্দুল কাদের। এদিকে রাজিবপুর উপজেলা চেয়ারম্যন ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শফিউল আলম রাজিবপুরে আওয়ামীলীগের এক্কছত্র আদিপত্ত বিস্তার করেছেন। তিনি দীর্ঘদিন ধরে হাটি-হাটি-পা-পা করে ভোট কৌশল মাথায় রেখে ভোটার এলাকার ১২টি ইউনিয়ন চুষে বেড়াচ্ছে। শুভেচ্ছা বিলবোর্ড হাট-বাজার ক্লাব নানা অনুষ্ঠানে উপস্থিত হয়ে নৌকা মার্কায় ভোট চাচ্ছেন। জাতীয় পাটি, রৌমারী রাজিবপুরে জাতীয় পাটির পক্ষ থেকে একক প্রার্থী হিসেবে রাজিবপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ ইউনুছ আলী হুসাইন মোহাম্মদ এরশাদের লাঙ্গল মার্কা নিয়ে নির্বাচন করার কথা ব্যাক্ত করেছেন। এবং গত নির্বাচনে হুসাইন মোহাম্মাদ এরশাদের মনোনয়ন পত্যাহারের ঔ নির্দেশ না পেলে। নিশ্চিৎ এমপি নাঙ্গল প্রতিকের মনোনিত প্রার্থী অধ্যক্ষ ইউনুছ আলী বর্তমান ইউনুছ আলী যেভাবে মানুষের মাঝে সাড়াজাগিয়েছে এখনো সম্ভাবনা রয়েছে জাতীয় পাটির নাঙ্গলের এরকারন সব দলেই কন্দল রয়েছে জাতীয় পাটিতে দ্বন্ধ নেই। অপরদিকে চিলমারী উপজেলার অবসর প্রাপ্ত মেজর (অব) আশারাফ উদ দৌলা (তাজ) সাবেক সচিব রাষ্ট্রদূত জাতীয় পার্টির কূটনৈতিক উপদেষ্টা জাতীয় পার্টিতে জয়েন করেছেন। জাতীয় পার্টীর চেয়ারম্যান হুসাইস মহাম্মাদ এরশাদ, সাবেক রাষ্ট্রপতির প্রস্তাবিত প্রার্থী হিসাবে মেজর তাজকেও মনোনয়ন দেয়ার প্রতিশ্রতি দেওয়া হয়েছে বলে জানা গেছে। সেআসায় মেজর তাজ রৌমারী,রাজিবপুর,চিলমারীসহ সবকয়টি উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ডসহ জোড়ালোভাবে মাঠে নেমে ভোটারদের সঙ্গে হাতেহাত মিলিয়ে মাঠ চুষে এলাকার আনাচেকানাচে ঘুরতে দেখা যায়। এদিকে আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি জেপির একমাত্র ২৮কুড়িগ্রাম-৪ আসনের বর্তমান এমপি মোঃ রহুল আমিন আবারো আগামী ১১তম সংসদ নির্বাচনে সাইকেল মার্কা প্রর্তীকে নির্বাচন করার প্রত্যয় ব্যাক্ত করেছেন। তিনি বলেন অন্যান্য দলে একাধিক প্রার্থী মনোনয়ন প্রর্ত্যাশী হলেও , জাতীয় পার্টি জেপিতে তিনি একক প্রার্থী। অপরদিকে রৌমারী উপজেলা সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, মনোনয়ন প্রত্যাশি হিসেবে ৪ আসনের আনাছে কানাছে মাট গোছিয়ে মানুষের মাঝে হাওয়ার মতো উড়ে উড়ে ঘুরছে ভোটারদে দ্বারে দ্বারে। জানা গেছে সে একজন যোগ্যতা সয়ংসম্পন্ন ব্যক্তি হিসেবে এই এলাকার জনসাধারনগন জানেন। কিন্তু মনোনয়ন কে পাচ্ছেন সেটা নির্ভর করবে মাটজরিবে কে পাচ্ছেন নৌকার টিকেট। অপরদিকে হাজি মোরাদ লতিফ বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি সেও মনোনয়ন পাওয়ার জন্য মরিয়া হয়ে মাট চুষে বেরাচ্ছে বলে জানা গেছে। তবে ২৮ কুড়িগ্রাম ৪ আসনের সচেতন ভোটাররা প্রায় চাচ্ছেন যেলোকটি সংসদ নির্বাচনের চিন্তা ভাবনাই করছেন না , রাজিবপুর ডিগ্রী কলেজের অবসর প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল সবুর ফারুকী, রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের ১২ বছরের সফল সভাপতি সাবেক। তার পক্ষে হাজার হাজার গোপন ভক্তরা রয়েছে তারা চাচ্ছে সবুর ফারুকী মনোনয়ন চাইলেই বাংলাদেশ আওয়ামী লীগে কান্ডারী দেশ রতœ ও উন্নয়নের কর্নধর বঙ্গবন্ধুর কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা, যদি সৎ কনো নেতাকে চায় তাহলে যোগ্যতা সম্পন্ন হিসাবে সবুর ফারুকীর চেয়ে আর কেউ নেই।

