রূপসায় সড়ক দূর্ঘটনায় ২ যুবক আহত

0
584

রূপসা প্রতিনিধি,খুলনা : খুলনার রূপসা উপজেলায় মোটর সাইকেল ও অবৈধ গরু বহনকারী নসিমনের মুখোমুখী সংঘর্ষে ২ যুবক আহত হয়েছে। শুক্রবার (২৬ জুলাই) বিকালে থানার মোড়-আলাইপুর সড়কের কাজদিয়া শাখারী পাড়া মন্দিরের সন্নিকটে এ ঘটনা ঘটে।

Advertisement

তাদেরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানাযায় ২৬ জুলাই বিকালে কাজদিয়া গ্রামের রফিকুল ইসলামের পুত্র আব্দুল্লাহ (২০) এবং তার বন্ধু ইয়াসিন (১৪) মোটর সাইকেল যোগে আলাইপুর থেকে থানার মোড়ের উদ্দেশ্যে আসছিল।

উক্ত স্থানে আসলে বিপরীত দিক থেকে আসা আলাইপুরগামী একটি  অবৈধ্য গরু বহনকারী নসিমন তাদেরকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলে উক্ত মোটর সাইকেল চালক ও তার বন্ধু মারাত্মক জখম হয়। 

এ ব্যাপারে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন বলেন, পুলিশ নসিমনের চালক শের আলী (৫৫) কে আটক করেছে। ধৃত শের আলী ফকিরহাট উপজেলার শ্যামবাগাদ গ্রামের মৃত নুর মোহাম্মদের পুত্র।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here